Barq অ্যাকাউন্ট দিয়ে দেশে টাকা পাঠানোর পর যদি Under Review দেখায় এবং অনেক দিন পার হয়ে গেলেও টাকা না যায়, তাহলে চিন্তার কিছু নেই। এই সমস্যায় অনেক প্রবাসী বাংলাদেশি পড়ে থাকেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও টাকা ট্রান্সফার বা রিফান্ড না হওয়ায় অনেকেই বিভ্রান্ত হয়ে যান।
আজকের Priyo Blog-এর এই গাইডে আমরা দেখাবো, কীভাবে SamaCare ওয়েবসাইটে অভিযোগ (Complaint) করে খুব সহজেই আপনার আটকে থাকা টাকা রিফান্ড বা ফেরত পাওয়ার জন্য আবেদন করবেন।
SamaCare কী?
SamaCare হলো সৌদি আরবের Saudi Central Bank (SAMA)-এর অধীনে পরিচালিত একটি অফিসিয়াল অভিযোগ ও সহায়তা প্ল্যাটফর্ম। কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির সেবা নিয়ে সমস্যা হলে এখান থেকে অভিযোগ করা যায়।
অনেক প্রবাসী Barq অ্যাপ দিয়ে দেশে টাকা পাঠানোর সময় Under Review সমস্যায় পড়েন। সাধারণত Barq অতিরিক্ত যাচাই (Verification) করার জন্য কিছু লেনদেন সাময়িকভাবে আটকে রাখে।
এর কারণ হতে পারে:
- বেনিফিশিয়ারির তথ্যে ভুল থাকা।
- নাম বা অ্যাকাউন্টের তথ্য মিল না থাকা।
- নিরাপত্তাজনিত অতিরিক্ত যাচাই।
- সন্দেহজনক লেনদেন হিসেবে সিস্টেমে শনাক্ত হওয়া।
কখনও কখনও এই যাচাই শেষ হতে ১ থেকে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি সময় পার হয়ে যায়। তখন Barq কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও অনেক ব্যবহারকারী সন্তোষজনক সমাধান পান না। এমন পরিস্থিতিতে SamaCare-এ অভিযোগ করাই সবচেয়ে কার্যকর উপায় হতে পারে।
SamaCare-এ অভিযোগ করতে কী কী লাগবে?
আবেদন করার আগে নিচের বিষয়গুলো প্রস্তুত রাখুন।
- আপনার Iqama (আকামা) নম্বর
- মোবাইলে Absher অ্যাকাউন্টে লগইন করা থাকতে হবে।
- Nafath (নাফাথ) অ্যাকাউন্টে লগইন করা থাকতে হবে।
গুরুত্বপূর্ণ সতর্কতা
এই গাইড অনুসরণ করে আপনি নিজেই আবেদন করতে পারবেন। কোনো অপরিচিত ব্যক্তি বা তৃতীয় পক্ষের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই।
কখনোই আপনার OTP, Absher বা Nafath-এর লগইন তথ্য অন্য কাউকে দেবেন না। এতে আপনার ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে পারে।
SamaCare-এ অভিযোগ করার নিয়ম
যদি উপরের সবকিছু প্রস্তুত থাকে, তাহলে মাত্র কয়েক মিনিটেই অভিযোগ জমা দিতে পারবেন।
ধাপ ১: প্রথমে SamaCare-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
ধাপ ২: ওয়েবসাইটে প্রবেশ করার পর লগইন করার অপশন দেখতে পাবেন।
ধাপ ৩: সেখানে আপনার Iqama নম্বর (উদাহরণ: 1234567890) লিখে Login বাটনে ক্লিক করুন।
এরপর নতুন একটি পেজ খুলবে, যেখানে পরবর্তী ধাপে Absher এবং Nafath-এর মাধ্যমে আপনার পরিচয় যাচাই (Verification) সম্পন্ন করতে হবে।
এবার নিচের ছবিটি লক্ষ্য করুন
উপরের ছবিটা দেখুন একটি কোড নাম্বার দেওয়া আছে ওখানে যখন ক্লিক করবেন তখন সরাসরি আপনার নাফাত অ্যাকাউন্টে নিয়ে যাবে নাফাথ একাউন্টে আসার পরে দেখবেন নীচের মতো আসবে, এখানে একটা কথা মনে রাখি এটা হল আমার নাফাতের কোড ঠিক আপনাদের ক্ষেত্রেও এরকম আসবে তবে একই কোড না বিভিন্ন রকমের কোড, কোড গুলো মিলিয়ে নিবেন উপরের কোডের সাথে এবং নাফাথের কোডের সাথে । যখন দেখবেন মিল হয়ে গেছে তখন একসেপ্টে ক্লিক করবেন, তারপর নিচে দেখুন আরেকটি ছবি দেওয়া আছে।
এবার নিচের ছবিটি ফলো করুন
এখানে দেখুন একসেপ্ট লেখা আছে এই লেখায় ক্লিক করুন তারপর নিচের ছবিটি ফলো করুন।
এবার নিচের ছবিটি ফলো করুন লাল দাগ দিয়ে দেওয়া দেখুন এখন সাকসেস হয়ে গেছে এখন আপনি আবার নিচের ছবিটি ফলো করুন এবং আরেকটি পেইজে লগইন করুন নিচের মতো।
আপনি এখন samacare পেইজ এ চলে যাবেন এবার নিচের ছবিটি ফলো করুন এরকম একটি পেজ চলে আসবে এখন আপনার মূল কাজ হল এখানে।
এখানে দেখুন কিছু লেখা দেওয়া আছে:
সর্বপ্রথম দেয়া আছে সেক্টর
এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে এই লেখাটি দিয়ে দিবেন Payments and FinTech companies (financial applications) এই লেখাটি দিয়ে সার্চ করবেন তারপর নিচে ছবিতে দেখুন আমি কিভাবে দিয়েছি আপনারা ঠিক এইভাবে করবেন।
তারপর দেখুন লেখা আছে Organization:
Organization: খালিঘর পাবেন আপনারা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে লেখা থাকবে অনেকগুলো এর ভিতরে এই লেখাটি barq Finance Company দিয়ে সার্চ করবেন তারপর এই লেখাটিতে ক্লিক করবেন ছবিতে দেওয়া আছে দেখুন ঠিক এই লেখাটাই থাকতে হবে।
তারপরে এই লেখাটি পাবেন Primary Classification:
Primary Classification: এখানে আপনি ছবির মত করে Accounts লিখে দিবেন এবং ছবিটি ফলো করবেন যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে দিবেন ।
তারপর আসবে Secondary Classification:
Secondary Classification: এখানে যে খালি করতে পারবেন এখানেও ঠিক Transfers এই লেখাটি দিয়ে দিবেন এবং ছবিটি ফলো করবেন যেভাবে ছবিতে দেওয়া আছে ঠিকভাবে দিবেন।
Primary Reason:
এবার এখানে আপনি এই লেখাটি সার্চ করবেন Objection on international transfer to a bank account, cash receipt, or digital wallet (outgoing) সার্চ করার পরে এই লেখাটি দিয়ে দিবেন, শুধু এই ছবিটি লক্ষ্য করবেন আমি কিভাবে দিয়েছি প্রয়োজনে আমার ছবিটি আপনারা ডাউনলোড করে এখানে যেভাবে দিয়েছি ঠিক এভাবে এভাবে দিবেন।
এরপর Secondary Reason অপশনে নিচের লেখাটি হুবহু কপি করে বসিয়ে দিন:
Objection on delayed/non-receipt of remittance from beneficiary
উপরের লেখাটি কপি করে Secondary Reason ঘরে পেস্ট করুন। কোনো শব্দ পরিবর্তন করবেন না। সঠিকভাবে কোথায় বসাতে হবে তা বুঝতে নিচের ছবিটি অনুসরণ করুন।
Complaint Title অপশনে নিচের শিরোনামটি হুবহু কপি করে বসিয়ে দিন:
International Wallet Transfer Not Received
ছবিটি ভালোভাবে লক্ষ্য করুন। নিচের ছবিতে লাল দাগ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে ঠিক কোন জায়গায় এই শিরোনামটি লিখতে হবে।
Complaint Description
এবার আপনার আসল কাজ হলো নিচের খালি ঘরে একটি বিস্তারিত অভিযোগ (Complaint Report) লিখে জমা দেওয়া। অনেকেই কী লিখবেন বুঝতে পারেন না। তাই আপনাদের সুবিধার জন্য নিচে একটি সম্পূর্ণ রিপোর্ট দেওয়া হলো। শুধু রিপোর্টটি কপি করে Complaint Description বক্সে পেস্ট করে দিন। প্রয়োজনে আপনার নিজের ট্রানজেকশনের তথ্য (তারিখ, পরিমাণ, Transaction ID ইত্যাদি) পরিবর্তন করে ব্যবহার করুন।
I made an international wallet transfer through Barq Finance Company on 19 July 2026 to a bKash wallet in Bangladesh. The transfer amount was 61 SAR (1,992.88 BDT). Although the transaction was processed, the beneficiary has still not received the funds after several days. I have already contacted Barq, but the issue has not been resolved. I kindly request SAMA to investigate this matter and ensure that the transfer is completed or the amount is refunded to my Barq account as soon as possible. Thank you.
এখন উপরের রিপোর্টটি কপি করুন। এরপর আমি লাল দাগ দিয়ে যেসব তথ্য চিহ্নিত করেছি, সেগুলো মুছে আপনার নিজের ট্রানজেকশনের তথ্য—যেমন Transaction ID, তারিখ, টাকার পরিমাণ, প্রাপকের নাম, Wallet নম্বর ইত্যাদি—বসিয়ে দিন। সব তথ্য ঠিকভাবে বসানোর পর রিপোর্টটি এমন দেখাবে। এরপর পুরো লেখাটি কপি করে নিচের Complaint Description বক্সে পেস্ট করে Submit করুন।
ছবিটি লক্ষ্য করুন। এবার একটু নিচে
Attachmentনামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার Barq অ্যাপের ট্রানজেকশন রসিদ (Transaction Receipt) নির্বাচন করার অপশন আসবে। নিচের ছবির মতো আপনার ট্রানজেকশনের রসিদটি নির্বাচন করে আপলোড করে দিন। এরপর সবকিছু ঠিক থাকলেSubmitবাটনে ক্লিক করে অভিযোগটি জমা দিন।

Accept Terms and Conditions-এর পাশে থাকা বক্সে টিক চিহ্ন দিন। এরপর নিচে থাকা Submit বাটনে ক্লিক করুন। আপনার অভিযোগটি সফলভাবে SAMA-এর কাছে জমা হয়ে যাবে। অভিযোগ জমা হওয়ার পর একটি রেফারেন্স নম্বর পাবেন। ভবিষ্যতে অভিযোগের অগ্রগতি জানতে এই নম্বরটি অবশ্যই সংরক্ষণ করে রাখুন।
এরপর নিচের ছবির মতো একটি নতুন পেজ দেখতে পাবেন। যদি আপনার দেওয়া সব তথ্য সঠিক থাকে, তাহলে অভিযোগটি সফলভাবে জমা হয়েছে বলে একটি Success বার্তা দেখাবে।
ব্যাস, এখানেই আপনার কাজ শেষ। এরপর ১–২ কার্যদিবস অপেক্ষা করুন। যদি তদন্তে অভিযোগটি সঠিক প্রমাণিত হয়, তাহলে Barq সাধারণত আপনার অ্যাকাউন্টে টাকাটি রিফান্ড করে দেয় অথবা ট্রান্সফারটি সম্পন্ন করে। এছাড়া অভিযোগের অগ্রগতি জানতে আপনি যে রেফারেন্স নম্বর পেয়েছেন, সেটি সংরক্ষণ করে রাখুন।
আমি যেভাবে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখিয়েছি, ঠিক সেভাবেই অনুসরণ করুন। আশা করি কোনো সমস্যায় পড়বেন না। যদি আপনার অভিযোগের তথ্য সঠিক থাকে এবং তদন্তে তা গ্রহণযোগ্য হয়, তাহলে Barq আপনার ট্রানজেকশনটি সম্পন্ন করতে পারে অথবা প্রয়োজন অনুযায়ী রিফান্ড দিতে পারে। আশা করি এই গাইডটি আপনাদের কাজে আসবে।
শেষ কথা
আশা করি আজকের এই গাইডটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি Barq থেকে টাকা পাঠানোর পরও প্রাপকের কাছে না পৌঁছে এবং দীর্ঘ সময় Under Review বা Pending অবস্থায় থাকে, তাহলে উপরের নিয়ম অনুসরণ করে SAMA-তে অভিযোগ করতে পারেন। অভিযোগ করার সময় অবশ্যই সঠিক তথ্য ও ট্রানজেকশনের রসিদ সংযুক্ত করবেন।
যদি এই আর্টিকেলটি আপনার উপকারে আসে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও প্রয়োজনে সহজেই অভিযোগ করতে পারে। প্রযুক্তি, অনলাইন সেবা এবং বিভিন্ন সমস্যার সহজ সমাধান পেতে নিয়মিত ভিজিট করুন Priyo Blog। ধন্যবাদ।







Leave a Comment