WhatsApp Chat Lock – কিভাবে করব? আমরা অনেকেই এখনো এই গুরুত্বপূর্ণ ফিচারটি সম্পর্কে জানি না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।
আজকের এই নতুন পোস্টে আমরা বিস্তারিতভাবে জানবো WhatsApp Chat Lock কী, কেন এটি ব্যবহার করা জরুরি এবং খুব সহজে কীভাবে WhatsApp চ্যাট লক করবেন। বর্তমানে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য WhatsApp Chat Lock একটি অত্যন্ত দরকারি ও কার্যকর ফিচার।
আপনি যদি আমাদের Priyo Blog সাইটে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন এবং আপনার মতামত জানাতে একটি কমেন্ট করে যাবেন। এতে করে ভবিষ্যতে আরও দরকারি ও তথ্যবহুল পোস্ট আপনাদের জন্য নিয়ে আসতে আমাদের অনুপ্রেরণা বাড়বে।
WhatsApp Chat Lock এটি কি?
আসলে আমরা এখনো অনেকেই জানি না WhatsApp Chat Lock কী এবং এটি কেন ব্যবহার করা হয়। WhatsApp Chat Lock হলো WhatsApp-এর একটি গুরুত্বপূর্ণ Privacy Feature, যার মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট কোনো চ্যাট লক করে রাখতে পারেন।

অনেক সময় আমরা ব্যক্তিগত বিষয় নিয়ে কারো সাথে কথা বলি, আবার প্রিয় মানুষের সাথে ব্যক্তিগত আলাপ হয়। এমন অবস্থায় আমরা চাই না যে অন্য কেউ আমাদের WhatsApp খুলে সেই চ্যাটগুলো দেখতে পারুক। ঠিক এই কারণেই WhatsApp Chat Lock ফিচারটি কাজ করে। এটি ব্যবহার করলে আপনার নির্দিষ্ট চ্যাট হাইড ও সুরক্ষিত থাকে।
অনেকে এই সুবিধাটি সম্পর্কে না জানার কারণে থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করেন, যা আপনার ব্যক্তিগত তথ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু WhatsApp-এর নিজস্ব Chat Lock ফিচার ব্যবহার করলে কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই নিরাপদভাবে আপনার প্রাইভেসি রক্ষা করা সম্ভব।
হোয়াটসঅ্যাপ লুকিয়ে রাখার উপায়?
তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে WhatsApp চ্যাট লক করবেন।
Step 1:
সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা WhatsApp অ্যাপটি খুলুন।
Step 2:
অ্যাপ ওপেন করার পরে যে চ্যাট বা আইডিটি আপনি লক (হাইড) করতে চান, সেই চ্যাটটির ওপর ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখুন।
Step 3:
ট্যাপ করে ধরে রাখার পর উপরে কিছু অপশন দেখতে পাবেন। সেখানে ডান পাশে থাকা Three Dot (⋮) মেনুতে ক্লিক করুন।
Step 4:
Three Dot মেনুতে ক্লিক করলে একটি অপশন লিস্ট আসবে। সেখান থেকে “Chat Lock” অপশনটি সিলেক্ট করুন।
Step 5:
এরপর আপনার ফোনের Fingerprint / Face Lock / PIN ব্যবহার করে কনফার্ম করুন।
এই কাজগুলো শেষ হলে আপনার নির্বাচিত WhatsApp চ্যাটটি সফলভাবে লক হয়ে যাবে এবং সাধারণ চ্যাট লিস্ট থেকে হাইড থাকবে।
Locked Chat কোথায় থাকে ?
আপনি যখন কোনো WhatsApp চ্যাট Lock করবেন, তখন সেই চ্যাটটি আর সাধারণ চ্যাট লিস্টে দেখা যাবে না। WhatsApp স্বয়ংক্রিয়ভাবে লক করা চ্যাটগুলোকে একটি আলাদা সেকশনে নিয়ে যায়।
WhatsApp ওপেন করার পর উপরের দিকে স্ক্রল করলে আপনি “Locked Chats” নামে একটি আলাদা অপশন দেখতে পাবেন। সেখানে ঢুকতে হলে আপনার মোবাইলের Fingerprint / Face Lock / PIN ব্যবহার করতে হবে।
এই Locked Chats ফোল্ডারের ভেতরেই আপনার সব লক করা চ্যাট নিরাপদভাবে সংরক্ষিত থাকে। ফলে কেউ যদি আপনার WhatsApp খুলেও ফেলে, তবুও লক করা চ্যাটগুলোতে সহজে প্রবেশ করতে পারবে না।
এইভাবেই WhatsApp Chat Lock ফিচার আপনার ব্যক্তিগত কথোপকথনকে সম্পূর্ণভাবে সুরক্ষিত ও প্রাইভেট রাখে।
শেষ কথা
তো আজকে আমরা শিখলাম কিভাবে খুব সহজে WhatsApp Chat Lock করবেন এবং কীভাবে নিজের ব্যক্তিগত চ্যাট নিরাপদ রাখবেন। আশা করি এই পোস্টটি পড়ে আপনারা WhatsApp Chat Lock ফিচারটি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ।
আগামীতে এমনই নতুন নতুন দরকারি ও তথ্যবহুল পোস্ট নিয়ে আবার হাজির হব। যদি এই পোস্টটি বুঝতে আপনার কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।Priyo Blog–এর সাথেই থাকুন।ধন্যবাদ সবাইকে 💙








1 thought on “WhatsApp Chat Lock করুণ খুব সহজে PriyoBlog 2026”