Messenger চালানোর পরেও অনেকেই এই সেটিংসগুলো জানেন না 2026

আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আশাকরি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি।
ব্যস্ততার কারণে PriyoBlog
এ কয়েকদিন নতুন পোস্ট করতে পারিনি। সব ব্যস্ততা কাটিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম
নতুন একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক।

Messenger চালানোর পরেও অনেকেই এই সেটিংসগুলো জানেন না

Messenger ব্যবহার করছেন অনেক বছর যাবত, অথচ এই গোপন সেটিংসগুলো জানে কয়জন?
মেসেঞ্জারের এই সিক্রেট সেটিংসগুলো শিখে রাখলে আপনাকেও সবাই
ম্যাসেঞ্জার Boss বলবে!

Messenger Secret Settings 2026

অন্যদের মতো আমিও সরাসরি ম্যাসেঞ্জার থেকেই শুরু করছি।
প্রথম যে সেটিংসটা দেখাবো, সেটা ভীষণ ইন্টারেস্টিং।
সাধারণত আপনি যখন কারো মেসেজ পড়েন, প্রেরক বুঝে যায়।
কিন্তু একটি সেটিংস আছে, যেটা অন করলে আপনি মেসেজ দেখলেও
প্রেরক বুঝতে পারবে না।

🔹 Messenger প্রথম সেটিং: Read Receipts

ম্যাসেঞ্জার অ্যাপ খুলুন → নির্দিষ্ট চ্যাটে ঢুকুন → উপরের
ℹ (i) বাটনে ট্যাপ করুন।
নিচে স্ক্রল করলে Read Receipts
অপশন পাবেন। এটিকে Off করে দিন।

এখন থেকে আপনি মেসেজ পড়লেও অপর পক্ষ বুঝতে পারবে না
যে আপনি মেসেজ দেখেছেন।

🔹 Messenger দ্বিতীয় সেটিং: Typing Indicator

আমরা যখন মেসেঞ্জারে টাইপ করি, তখন অপর পক্ষ দেখতে পায়
“Typing…”। চাইলে এই অপশনটিও বন্ধ করা যায়।

কিভাবে Typing Off করবেন?

একইভাবে চ্যাটের ℹ (i) বাটনে যান →
নিচে Typing অপশনটি
Off করে দিন।

এখন আপনি লিখলেও অপর পক্ষ আর বুঝতে পারবে না।

🔹 Privacy Safety: Messenger App Lock

এখন থেকে Messenger অ্যাপটি আলাদা করে লক করতে পারবেন,
কোনো থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই।

Messenger → Profile → ☰ Menu → Settings →
Privacy & Safety
App Lock → Enable করুন।

এখানে আপনি আপনার ফোনের Fingerprint, PIN অথবা Pattern
ব্যবহার করে ম্যাসেঞ্জার লক করতে পারবেন।

🔹 Security Checkup কি?

আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা,
সন্দেহজনক লগইন বা লিংক আছে কিনা—সবকিছু যাচাই করতে পারবেন
Security Checkup অপশন দিয়ে।

Messenger → Settings → Privacy & Safety →
Security Checkup

Review Settings to Protect Your Account

এখানে তিনটি গুরুত্বপূর্ণ অপশন থাকবে।
যেগুলোতে টিকমার্ক নেই, সেখানে সমস্যা আছে বুঝবেন।
প্রতিটা অপশনে ঢুকে খুব সহজেই সমস্যা সমাধান করতে পারবেন।

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা

ম্যাসেঞ্জার-এ কেউ হঠাৎ কোনো লিংক বা আকর্ষণীয় ছবি পাঠালে
যাচাই না করে কখনোই টাচ করবেন না।
প্রতারকরা ঠিক এইভাবেই ফেসবুক ও মেসেঞ্জার অ্যাকাউন্ট হ্যাক করে।

লিংকে ক্লিক করার আগে ঠান্ডা মাথায় ভাবুন,
প্রয়োজনে প্রেরককে আগে কনফার্ম করুন।

▶ বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখুন

আজকের মতো এখানেই শেষ। আবার নতুন কোনো পোস্টে দেখা হবে
Insha’Allah
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।

প্রিয় ব্লগ-এর সাথেই থাকুন। ধন্যবাদ ❤️