আপনার Android ফোন হ্যাক হতে পারে – এখনই Off করুন এই ৫টি বিপজ্জনক সেটিং 2026

আসসালামু আলাইকুম
PriyoBlog এর প্রিয় পাঠকবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছেন।

বর্তমান ডিজিটাল যুগে Android স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। ব্যক্তিগত ছবি, সোশ্যাল মিডিয়া, বিকাশ বা ব্যাংকিং তথ্য—সবকিছুই এখন আমাদের ফোনের মধ্যেই থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আপনার অজান্তেই ফোনের কিছু সেটিং চালু থাকার কারণে হ্যাকাররা সহজেই আপনার ডিভাইসে প্রবেশ করতে পারে?

অনেক সময় আমরা না বুঝেই এমন কিছু সেটিং অন করে রাখি, যা ফোনের নিরাপত্তাকে দুর্বল করে দেয়। ফলে হ্যাকার বা ম্যালওয়্যার খুব সহজেই আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

তাই আজকের এই আর্টিকেলে PriyoBlog আপনাদের সাথে শেয়ার করবে এমন ৫টি বিপজ্জনক Android সেটিং, যেগুলো এখনই বন্ধ করে দিলে আপনার ফোন অনেক বেশি নিরাপদ থাকবে এবং হ্যাক হওয়ার ঝুঁকি কমে যাবে।

তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক Android ফোন হ্যাক হওয়া থেকে বাঁচাতে কোন ৫টি সেটিং এখনই Off করা জরুরি।

অজানা অ্যাপ ইন্সটল বন্ধ রাখা (Install Unknown Apps)

আমরা অনেকেই ফ্রি-তে পেইড অ্যাপ বা গেম ব্যবহার করার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে Mod APK বা অজানা ফাইল ডাউনলোড করি। কিন্তু এভাবে Android অ্যাপ ইন্সটল করা ফোনের নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
কারণ যখন আমরা এসব ফাইল ইন্সটল করি, তখন অনেক সময় ব্রাউজার, ফাইল ম্যানেজার বা অন্য অ্যাপকে “Install Unknown Apps” অনুমতি দিয়ে দেই। ফলে সেই অ্যাপগুলো আপনার অজান্তেই অন্য অ্যাপ ইন্সটল করতে পারে।
হ্যাকাররা ঠিক এই সুযোগটাই কাজে লাগায়। তারা ক্ষতিকর অ্যাপ বা ম্যালওয়্যার ফোনে ঢুকিয়ে আপনার ব্যক্তিগত তথ্য, ছবি বা ব্যাংকিং ডেটা চুরি করতে পারে।
👉 তাই নিরাপদ থাকতে এখনই আপনার ফোনের Install Unknown Apps অপশনটি বন্ধ করে রাখুন।

কিভাবে Off করবেন

প্রথমে আপনার ফোনের Settings এ চলে যান।

সতর্কতা! আপনার Android ফোন হ্যাক হতে পারে – এখনই Off করুন এই ৫টি বিপজ্জনক সেটিং 2026
Android

এরপর সেখান থেকে privacy protection অপশনে ঢুকুন।

তারপর একটু নিচে স্ক্রল করলে Special app access নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

সতর্কতা! আপনার Android ফোন হ্যাক হতে পারে – এখনই Off করুন এই ৫টি বিপজ্জনক সেটিং 2026
Android

এবার Install unknown apps অপশনটি নির্বাচন করুন।

১. অজানা অ্যাপ ইন্সটল বন্ধ রাখা (Install Unknown Apps)
Instal

 

এখানে দেখবেন ব্রাউজার, ফাইল ম্যানেজার বা মেমোরি কার্ড–এর মতো কিছু অ্যাপের জন্য এই পারমিশন On করা আছে।

নিরাপত্তার জন্য এসব অ্যাপে ঢুকে Allow from this source অপশনটি Off করে দিন।
অর্থাৎ সব অ্যাপের পারমিশন “Not allowed” করে রাখুন।

এতে করে ভবিষ্যতে কোনো অজানা বা ক্ষতিকর অ্যাপ আপনার অজান্তে ফোনে ইন্সটল হতে পারবে না এবং আপনার Android ফোন অনেক বেশি নিরাপদ থাকবে। 🔒📱।

সতর্কতা! আপনার Android ফোন হ্যাক হতে পারে – এখনই Off করুন এই ৫টি বিপজ্জনক সেটিং 2026
Not allowed

এখানে যে অ্যাপগুলোকে এই পারমিশন দেওয়া আছে (যেমন: Chrome, File Manager ইত্যাদি), সেগুলোতে ঢুকে Allow from this source অপশনটি Off করে দিন।

পরবর্তীতে যদি কখনো Unknown App ইন্সটল করার প্রয়োজন হয়, তখন আবার অ্যাপটি ইন্সটল করার সময় আপনার ফোন থেকে পারমিশন চাইবে। তখন আপনি চাইলে সাময়িকভাবে Allow from this source অপশনটি On করে নিতে পারবেন।

অ্যাপটি ইন্সটল হয়ে গেলে নিরাপত্তার জন্য আবার সেই অপশনটি Off করে রাখা ভালো। এতে করে আপনার ফোন অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদ থাকবে। 🔒📱

লোকেশন ট্র্যাকিং বন্ধ করুন (Google Location History)

আপনি কোথায় যাচ্ছেন, কী করছেন—Google আপনার সব তথ্য রাখে। এটি প্রাইভেসির জন্য মোটেও ভালো নয়। তাই আমাদের উচিত Location History অপশনটি বন্ধ করা।

কিভাবে Off করবেন

ফোনের Settings এ যান।

স্ক্রল করে নিচে Google অপশনটি খুঁজে ক্লিক করুন।

সতর্কতা! আপনার Android ফোন হ্যাক হতে পারে – এখনই Off করুন এই ৫টি বিপজ্জনক সেটিং 2026
Settings

 

 

স্ক্রল করে নিচে Google অপশনটি খুঁজে ক্লিক করুন।

তারপর “Manage your Google Account” অপশনটিতে চাপ দিন।

Manage your Google Account

এরপর উপরের মেনু থেকে ‘Data & Privacy’ অপশনে ঢুকে যান।

উপরের মেনু থেকে Data & Privacy সেকশনে যান।

নিচে স্ক্রল করলে “Location History” অপশনটি পাবেন। সেটিতে ঢুকে সহজেই “Turn Off” করে দিন। 🔒📍

একটু নিচে স্ক্রল করলে Location History দেখতে পাবেন। সেটি নির্বাচন করে Turn off করে দিন।

Off

এভাবে আপনার Android ফোন আর Google-কে আপনার লোকেশন সংরক্ষণ করতে পারবে না, ফলে প্রাইভেসি অনেক বেশি সুরক্ষিত থাকবে। 📍🔒

নিখুঁত লোকেশন পারমিশন বন্ধ করুন (Precise Location)

ফোনের সব অ্যাপের আপনার একদম সঠিক লোকেশন জানার প্রয়োজন নেই। অনেক অ্যাপ শুধু আনুমানিক লোকেশন দিয়েই কাজ চালাতে পারে। তাই সব অ্যাপকে ফুল লোকেশন এক্সেস দেওয়া ঠিক নয়।

কিভাবে Off করবেন

ফোনের Settings এ যান।

Location অপশনে ক্লিক করুন।

নিখুঁত লোকেশন পারমিশন বন্ধ করুন (Precise Location)Location
এরপর App permissions এ ঢুকুন।
এরপর App permissions এ ঢুকুন।
যেসব অ্যাপের লোকেশন দরকার নেই, সেগুলোর ওপর ক্লিক করুন।

যেসব অ্যাপের লোকেশন দরকার নেই, সেগুলোর ওপর ক্লিক করুন।

দেখবেন Use precise location নামে একটি সুইচ আছে, সেটি Off করে দিন।

দেখবেন Use precise location নামে একটি সুইচ আছে, সেটি Off করে দিন।

এভাবে করে রাখলে আপনার ফোনের প্রাইভেসি অনেক বেশি সুরক্ষিত থাকবে, এবং অপ্রয়োজনীয় অ্যাপ আপনার সঠিক লোকেশন জানতে পারবে না। 📍🔒

শেষ কথা

ভাই, ফোনটা আপনারই, তাই এর নিরাপত্তাও আপনাকেই নিশ্চিত করতে হবে। একটু সময় নিয়ে এই সেটিংগুলো চেক করে নিন এবং প্রয়োজনীয় পরিবর্তন করুন।

আজকের পোস্টটি একটু বড় হয়ে যাওয়ায়, আমি বাকি বিষয়গুলো পরবর্তী পার্টে শেয়ার করব। আশা করি পোস্টটি সবাইকে উপকারে আসবে। মানুষ ভুল হতে পারে—যদি পোস্টে কোনো ভুল বা ত্রুটি থাকে, দয়া করে কমেন্টে জানিয়ে দিন। এতে আমি পরবর্তীতে সেটা সংশোধন করতে পারব।

পরিশেষে, PriyoBlog এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মূল্যবান সময় ব্যয় করে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ❤️📱

Sharing Is Caring:
Priyoblog About

Mohammad Parvaj Founder of: PriyoBlog.Com আমি টেক, ব্লগিং এবং অনলাইন আয়ের দুনিয়া নিয়ে লিখি — পাঠকদের জন্য সহজ ও ব্যবহারযোগ্য তথ্যই আমার লক্ষ্য।

2 thoughts on “আপনার Android ফোন হ্যাক হতে পারে – এখনই Off করুন এই ৫টি বিপজ্জনক সেটিং 2026”

  1. ধন্যবাদ আপনাকে অজানা তথ্য জানিয়ে দেয়ার জন্য ❤️

    Reply

Leave a Comment